ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

৫০ লিটার চোলাই মদসহ পীরগাছায় দুই মাদক ব্যবসায়ী জালে

রংপুরের পীরগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পীরগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল পারুল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রামে মাদক কেনাবেচা চলছে। এই খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই গ্রামের আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আঙ্গুর মিয়া (৪৫) ও বিলাশ হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে আঙ্গুর মিয়ার বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে দুটি প্লাস্টিকের জারকিন ও একটি বালতি থেকে মোট ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আটক আঙ্গুর মিয়া গুঞ্জুর খাঁ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং বিলাশ হোসেন অনন্তরাম (বড়বাড়ী) গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৭, তারিখ: ০৭/০৩/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও ওসি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

৫০ লিটার চোলাই মদসহ পীরগাছায় দুই মাদক ব্যবসায়ী জালে

আপডেট সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬