ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জাতীয় ইউরোলজি দিবস: আধুনিক সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান

‘আধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পালিত হলো জাতীয় ইউরোলজি দিবস ২০২৬। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস) আয়োজিত এই দিবসটি উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে ইউরোলজি সেবার অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়।

বিএমইউর ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে র‍্যালিটি সি ব্লকে গিয়ে শেষ হয়, যেখানে চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, গত দুই দশকে বাংলাদেশে ইউরোলজি সেবার অভূতপূর্ব উন্নতি হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে বহু আধুনিক ইউরোলজি বিভাগ চালু হয়েছে। বাংলাদেশ ইউরোলজি সোসাইটি ইউরোলজিস্টদের পেশাগত মানোন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় ইউরোলজি দিবস এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির একটি কার্যকর মাধ্যম।

তবে, ‘সবার জন্য প্রাপ্যতা’ নিশ্চিত করতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। ইউরোলজি সেবা এখনো মূলত শহরকেন্দ্রিক রয়ে গেছে এবং গ্রামীণ অঞ্চলে তা সমানভাবে পৌঁছায়নি। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং উচ্চ চিকিৎসা ব্যয় অনেক সময় সাধারণ মানুষের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান। সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, ডা. নাবিদ আলম, ডা. সিরাজ, ডা. মুরাদ, ডা. ডব্লিউ সহ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি, রেসিডেন্ট, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ইউরোলজি দিবস: আধুনিক সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান

আপডেট সময় : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬