ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

সিংড়ায় ভূগর্ভস্থ ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: অসাধু ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়ায় কৃত্রিম জ্বালানি সংকট তৈরির পাঁয়তারায় মাটির নিচে গোপন ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ১০ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদের দায়ে সততা ট্রেডার্সের মালিক মো. রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া এলাকায় একটি বাঁশের ঝাড়ের নিচে মাটির গভীরে পানির ট্যাংক বসিয়ে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে গিয়ে দেখা যায়, সত্যিই মাটির নিচে লুকানো ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে তেল মজুদের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে, একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে পৃথক অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে উচ্চমূল্যে তেল বিক্রির অপচেষ্টা চালাচ্ছে। এমন অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

সিংড়ায় ভূগর্ভস্থ ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: অসাধু ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬