ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

এমপি ফখরুল ইসলামের মা রিজিয়া বেগমের ইন্তেকাল, বিএনপিতে শোকের ছায়া

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে বিএনপিতে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন রিজিয়া বেগম। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তার জীবনাবসান ঘটে। মরহুমার নামাজে জানাজা আজ রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গভীর শোক প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুবের রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, শহিদুল ইসলাম কিরণ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নোয়াখালী সাংবাদিক ইউনিয়নও রিজিয়া বেগমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

এমপি ফখরুল ইসলামের মা রিজিয়া বেগমের ইন্তেকাল, বিএনপিতে শোকের ছায়া

আপডেট সময় : ০৫:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬