ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু: রেড ক্রিসেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতি উদ্বেগজনক।

একটি স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন, ১ হাজার ৪১টি বাণিজ্যিক স্থাপনা, ১৪টি চিকিৎসাকেন্দ্র এবং ৬৫টি স্কুল। এছাড়াও, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩টি কেন্দ্রও এই হামলার শিকার হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

হামলার ফলে বেশ কয়েকটি উদ্ধার ও ত্রাণবাহী যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, উদ্ধার অভিযান পরিচালনার সময় রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও সংস্থাটি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেন্ডার-বিল নিয়ে সরকারি অফিসে ভয়ভীতি, উদ্বেগে প্রশাসন

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু: রেড ক্রিসেন্ট

আপডেট সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬