ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণ: আর্থিক সক্ষমতার তাগিদ, সুবিধা অপব্যবহারে কঠোর হুঁশিয়ারি দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের সুযোগ প্রত্যাশীদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, দেশটির করদাতাদের অর্থে পরিচালিত কোনো সরকারি সুবিধার অপব্যবহারের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, নিজেদের আর্থিক সামর্থ্য নিশ্চিত করে ভ্রমণের প্রস্তুতি নেওয়ার ওপরও জোর দিয়েছে দূতাবাস।

শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এই তথ্য প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যে, কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন – ভ্রমণ বিঘ্নিত হওয়া কিংবা চিকিৎসাজনিত জরুরি অবস্থার খরচসহ নিজের সব ব্যয়ভার বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। দূতাবাস আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত কোনো সরকারি সুবিধার অপব্যবহার করলে তার স্থায়ী ও গুরুতর পরিণতি হতে পারে। এই ধরনের অপব্যবহারের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার যোগ্যতা হারাতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: পাম্পগুলোতে পেট্রোলের দেখা নেই, গ্রাহকদের ভোগান্তি

যুক্তরাষ্ট্রে ভ্রমণ: আর্থিক সক্ষমতার তাগিদ, সুবিধা অপব্যবহারে কঠোর হুঁশিয়ারি দূতাবাসের

আপডেট সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬