ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন: তথ্যমন্ত্রী

সংসদীয় রীতি অনুযায়ী নবগঠিত সংসদের প্রথম অধিবেশনেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার গুলশানে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, “আজকে বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালা সমাপ্ত হবে।”

জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি দেশের আইন বিভাগ, বিশেষ করে জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সব সময় জীবন্ত ও কার্যকর রাখার যে দায়িত্ব রয়েছে, তা পালনে তারা সচেষ্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ সম্পদ অর্জন ও আত্মসাতের মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬