ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

সিংড়ায় পুলিশের ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ১০

নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিযান চালিয়ে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এক যুবকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এই ঘটনা ঘটে।

আহত সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, বিপ্লব হোসেন, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, রিমন হোসেন ও আমজাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেলকুড় গ্রামের ১৭ বছর বয়সী সিয়াম আলী সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই গোপনে লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধারের চেষ্টা করে। এ সময় স্থানীয় এলাকাবাসী পুলিশের কাজে বাধা দেন এবং একপর্যায়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে।

এই হামলায় সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় এবং কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জর্ডানে মার্কিন রাডার ধ্বংস: ইরান-আমেরিকা উত্তেজনার নতুন মোড়

সিংড়ায় পুলিশের ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ১০

আপডেট সময় : ০৪:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬