ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরানের স্কুলে ১৬৫ শিশুর মৃত্যু: মার্কিন হামলার ইঙ্গিত দিলেন বিশেষজ্ঞরা

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলায় ১৬৫ জন শিশুর মর্মান্তিক মৃত্যুর পেছনে মার্কিন বাহিনীর সংশ্লিষ্টতার জোরালো ইঙ্গিত দিয়েছেন সামরিক বিশ্লেষকরা। এই অভিযোগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি খোদ হোয়াইট হাউসও। আন্তর্জাতিক এক গণমাধ্যমের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রাপ্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে যখন হামলা চালানো হয়, প্রায় একই সময়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌঘাঁটিতেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছিল। স্যাটেলাইট চিত্র, স্থানীয় ভিডিও ফুটেজ, মার্কিন কর্মকর্তাদের বিভিন্ন বিবৃতি এবং সমরাস্ত্র বিশেষজ্ঞদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা থেকে এই তথ্য উঠে এসেছে।

যদিও ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ‘ওই অঞ্চলে আইডিএফের হামলা সম্পর্কে অবগত নন’।

প্রাথমিকভাবে জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলি বাহরাইনি হামলায় ১৫০ জন শিক্ষার্থী নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়ায়। গত সপ্তাহে ওই হামলায় নিহত স্কুলছাত্রী ও কর্মীদের জন্য ইরানে এক বিশাল জানাজা ও শোকসভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা যেকোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তেল পাচার ঠেকাতে বিজিবির কঠোর পদক্ষেপ: ট্রাকের ট্যাংক পরিমাপ শুরু

ইরানের স্কুলে ১৬৫ শিশুর মৃত্যু: মার্কিন হামলার ইঙ্গিত দিলেন বিশেষজ্ঞরা

আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬