ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

শর্তসাপেক্ষে প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোর প্রতি নতুন নীতি ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, এখন থেকে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে, তেহরানও তাদের লক্ষ্য করে কোনো আক্রমণ চালাবে না। এই সিদ্ধান্ত ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ অনুমোদন করেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, শুধুমাত্র তখনই পাল্টা আঘাত হানা হবে, যখন কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা চালানো হবে। তিনি আরও বলেন, প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে বলে ইরান দুঃখিত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্টের এই অবস্থানকে সমর্থন করেছেন। তিনি বলেন, “আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই এমনটি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলে পাল্টা হামলা শুরু করে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ অন্যান্য স্থানেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামলা চালিয়ে আসছিল। এই নতুন ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৮৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন ৩১ মার্চ পর্যন্ত

শর্তসাপেক্ষে প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা ইরানের

আপডেট সময় : ০২:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬