আজ শুক্রবার সকালে হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি’র পক্ষ থেকে যান চলাচল সীমিত রাখার সতর্কবার্তা উপেক্ষা করার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদ সংস্থা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘প্রাইমা’ নামের মাল্টার পতাকাবাহী এই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালিতে আইআরজিসি’র জারি করা যান চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করে। এর পরপরই ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। মেরিন ট্র্যাফিকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ‘প্রাইমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার হিসেবে হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে নিয়মিত চলাচল করে।
রিপোর্টারের নাম 
























