ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

নীলফামারীতে ইফতারে স্যালাইন ভেবে বিষপান: একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে ভুলবশত কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অসুস্থদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন—চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তার দুই ছেলে স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলুর ক্ষেতে ব্যবহারের জন্য বাড়িতে কীটনাশক এনে রাখা হয়েছিল। ইফতারের প্রস্তুতির সময় খাবার স্যালাইনের প্যাকেটের পাশেই কীটনাশকের প্যাকেটটি থাকায় পরিবারের এক সদস্য ভুলবশত দুটিই পানির সঙ্গে মিশিয়ে ফেলেন। ইফতারের সময় ওই পানি পান করার কিছুক্ষণের মধ্যেই মর্জিনা বেগম ও তার দুই সন্তান অসুস্থ হয়ে পড়েন।

আহত মর্জিনা বেগম জানান, ঘরে রাখা কীটনাশক ও স্যালাইন দেখতে অনেকটা একই রকম হওয়ায় তার ছোট মেয়ে না বুঝে দুটোই পানিতে গুলিয়ে দিয়েছিল। সেটি পান করার পরই তারা শারীরিক অস্বস্তি ও অসুস্থতা অনুভব করেন।

প্রতিবেশীরা জানান, মর্জিনা বেগমের স্বামী বর্তমানে কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার পর তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান, রাত সাড়ে আটটার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত হলেও বিষক্রিয়ার প্রভাব নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভি পর্দায় ফুটবলের জমজমাট দিন: নারী এশিয়ান কাপের উত্তাপ, ইউরোপের মহারণ

নীলফামারীতে ইফতারে স্যালাইন ভেবে বিষপান: একই পরিবারের ৩ জন হাসপাতালে

আপডেট সময় : ০৬:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬