ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি জনগুরুত্বপূর্ণ কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বাংলাবাজার-নরসিংপুর সড়কের শ্যামারগাঁও এলাকায় সংঘটিত এই ঘটনার প্রতিবাদে এবং পানি চলাচল স্বাভাবিক রাখার দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে শ্যামারগাঁও গ্রামের নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য আমির উদ্দিন এবং তাঁর সহযোগী তাজ উদ্দিন ও জমির উদ্দিন কালভার্টের মুখ ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।

স্থানীয়দের দাবি, প্রায় ৪০ ফুট দীর্ঘ এই কালভার্টটি দীর্ঘকাল ধরে এলাকার কৃষি সেচ ও বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে কয়েকশ একর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে চরম সংকটে পড়বেন সাধারণ কৃষক ও বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আসরাফ আলী, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, জালাল হোসেন ও আজাদ আলীসহ আরও অনেকে। এর আগে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

তবে অভিযুক্ত যুবদল নেতা আমির উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, যে স্থানে ঘর তোলা হচ্ছে সেটি তাঁদের পৈতৃক সূত্রে প্রাপ্ত রেকর্ডভুক্ত জায়গা। সেখানে স্থাপনা নির্মাণ করলে কালভার্টের পানি প্রবাহে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সরেজমিনে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওই জায়গাটি নিয়ে আদালতে একটি মামলা চলমান থাকায় প্রশাসনের সরাসরি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিছুটা আইনি জটিলতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভি পর্দায় ফুটবলের জমজমাট দিন: নারী এশিয়ান কাপের উত্তাপ, ইউরোপের মহারণ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬