মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে সাজাদ মিয়া নামের এক চিকিৎসাধীন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজাদ মিয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে সাজাদ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন।

৫ মার্চ ভোররাত ৪টার দিকে তিনি হাসপাতালের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তানজিম হোসেন জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোররাতে ছাদ থেকে পড়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ ও গণভোটের দাবি

স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬