মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের প্রাণহানি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নকিবুল ইসলাম নকিব (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পদ্মা নদীর পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নকিবুল ইসলাম ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশারের ছেলে। সে ভেড়ামারা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রোজা রাখা অবস্থায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় নকিব। নদীতে সাঁতার কাটার একপর্যায়ে সে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ ও গণভোটের দাবি

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের প্রাণহানি

আপডেট সময় : ১২:২০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬