ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল, জনদুর্ভোগ চরমে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং এর প্রভাবে কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এই আকস্মিক ফ্লাইট বাতিলের ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার একাই বাতিল করা হয়েছে ৩৩টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা হামলার জেরে সৃষ্ট যুদ্ধপরিস্থিতি আকাশপথ বন্ধ রাখতে বাধ্য করে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করতে হয়। গত চার দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ছিল যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি।

আজ শুক্রবার বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের মধ্যে কুয়েত থেকে ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি, কাতার এয়ারওয়েজ ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২টি এবং এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি উল্লেখযোগ্য। সব মিলিয়ে, এই সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে আছেন যাত্রীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল, জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ১১:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬