ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

গণমাধ্যমের সমস্যা সমাধানে সাংবাদিকদের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

গণমাধ্যমের বিদ্যমান সংকট নিরসনে সমস্যার মূল উৎস বা ‘অ্যানাটমি’ সঠিকভাবে অনুধাবনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সমস্যার সঠিক রোগ নির্ণয় বা ডায়াগনোসিস না হলে তার কার্যকর সমাধান বা ট্রিটমেন্ট সম্ভব নয়। তাই সাংবাদিকদের পেশাগত সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সরকারকে গঠনমূলক প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। এছাড়া ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এতে অংশ নেন।

সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, মালিকপক্ষ মুনাফা করতে পারছে না—এই অজুহাতে একজন মেধাবী সাংবাদিকের বেতন হবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বর্তমানের তথ্য আদান-প্রদান প্রক্রিয়াকে একটি ‘হাইব্রিড’ ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলেন, ডিভাইস-নির্ভর সমাজে তথ্যের প্রবাহ এখন অত্যন্ত দ্রুত। এই পরিস্থিতিতে জনগণের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দিতে হলে তথ্য আদান-প্রদানে বৈশ্বিক মান অর্জন করা অপরিহার্য।

মন্ত্রী আরও যোগ করেন, সরকার তথ্য প্রবাহের আধুনিকায়নে কাজ করছে। এর ফলে কেবল শহর নয়, বরং গ্রাম পর্যায়েও প্রকৃত মেধাবীদের বিকাশের সুযোগ তৈরি হবে। পেশাদারিত্বের মানোন্নয়ন ও গণমাধ্যমের টেকসই বিকাশে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

গণমাধ্যমের সমস্যা সমাধানে সাংবাদিকদের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ১১:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬