ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঢাকা মেডিকেলে অভিনব প্রতারণা ও চুরি, আনসার সদস্যদের তৎপরতায় দুই প্রতারক আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনায় আনসার সদস্যদের দ্রুত ও তাৎক্ষণিক তৎপরতায় দুই প্রতারক ও চোরকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) হাসপাতালের দুটি ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের ২ নম্বর প্রবেশদ্বার (বাগান গেট) এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আনসার সূত্র জানিয়েছে, রনি স্বর্ণের বার বলে পিতলের তৈরি একটি বার দেখিয়ে এক সাধারণ মানুষের সাথে প্রতারণার চেষ্টা করছিল। তার এই অপতৎপরতা আনসার সদস্যদের নজরে পড়লে তারা দ্রুত তাকে ধরে ফেলেন।

এর কিছুক্ষণ পরেই, দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে অন্য একটি ঘটনা ঘটে। সেখানে বেলাল মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে মোবাইল ফোন চুরির অভিযোগে আনসার সদস্যরা আটক করেন। তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আটককৃত রনি আহাম্মদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এবং বেলাল মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্য এপিসি মো. সুজাত মোল্লা এবং আনসার সদস্য ইমরান, আল আমিন ও সুজন এই অভিযানগুলো সফলভাবে পরিচালনা করেন। হাসপাতালের নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যদের এই ধরনের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষ ও কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মেডিকেলে অভিনব প্রতারণা ও চুরি, আনসার সদস্যদের তৎপরতায় দুই প্রতারক আটক

আপডেট সময় : ১০:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬