ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আকাশপথে জটিলতা কাটিয়ে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আকাশপথে সৃষ্ট জটিলতার মুখে পড়ে ভারতে আটকে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল অবশেষে দেশে ফেরার সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ ব্যবস্থাপনায় একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ক্যারিবিয়ান ক্রিকেটাররা নিজ দেশে ফিরবেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আইসিসির উদ্যোগে দলটি কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইটে প্রথমে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে। লন্ডন থেকে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ সকালে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরা কলকাতা ত্যাগ করেছেন। তবে দলের সকল সদস্য একই ফ্লাইটে ফিরেছেন কিনা, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সামনে রেখে কিছু ক্যারিবিয়ান ক্রিকেটার ভারতে অবস্থান করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পরাজিত হওয়ার পর গত রবিবার টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকেই দলের সদস্যরা, যার মধ্যে নিকোলাস পুরান ও ড্যারেন স্যামি অন্যতম, কলকাতায় অবস্থান করছিলেন। দীর্ঘ অপেক্ষার এই সময়ে দলের প্রধান কোচ স্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) বিরক্তি প্রকাশ করে লিখেছিলেন, “আমি শুধু বাড়ি যেতে চাই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আকাশপথে জটিলতা কাটিয়ে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ১০:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬