ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

উত্তর কোরিয়ার কাছে বড় হার, তবুও কোচ বাটলার সন্তুষ্ট

এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন এবং ফিফা র‍্যাংকিংয়ে নবম স্থানে থাকা শক্তিশালী উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হার মেনে নিয়েছে বাংলাদেশ। গতকালের ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত হলেও, দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইংলিশ এই কোচ বলেন, “আমরা উত্তর কোরিয়ার মতো একটি শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় ছিলাম না। তাদের বিপক্ষে ৫-০, ৬-০ বা ৭-০ গোলের ব্যবধানে হারলেও তা অসম্মানজনক হতো না। আমি আমার খেলোয়াড়দের সমালোচনা করতে পারি না। আমাদের নিজেদের বাস্তবতা স্বীকার করতে হবে, আমরা এখনও সেই পর্যায়ের দল নই। তাদের চেষ্টা ও লড়াইকে আমি সম্মান জানাই এবং তাদের প্রচেষ্টায় আমি গর্বিত।”

বাটলার মনে করেন, চীনের পর এশিয়ার অন্যতম সেরা দল উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে। কোচ আরও বলেন, “আমরা ফুটবলের একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি। শক্তি ও কৌশলগত দক্ষতায় তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের নিজেদের সক্ষমতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তা সত্ত্বেও, আজকের ম্যাচে মেয়েরা যা করেছে, তা নিয়ে আমি গর্বিত। তবে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করতে হলে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”

ম্যাচে উত্তর কোরিয়ার একের পর এক আক্রমণ রুখে দিয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। তার অসাধারণ কিছু সেভ না থাকলে স্কোরলাইন আরও বড় হতে পারত। মিলির এই পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কোচ বাটলার। তিনি বলেন, “মিলি সত্যিই একজন অসাধারণ খেলোয়াড়। সে একজন যোদ্ধা, যার মধ্যে দৃঢ়তা এবং প্রবল উদ্যম রয়েছে। আজ তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। যদি সে তার নিজের প্রতি সৎ থাকে, তবে তার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

উত্তর কোরিয়ার কাছে বড় হার, তবুও কোচ বাটলার সন্তুষ্ট

আপডেট সময় : ১০:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬