ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, অযথা মজুত না করার আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে উদ্যোগী হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী। এই প্রেক্ষাপটে, হঠাৎ করে বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মন্ত্রী আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকার কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাধারণ মানুষ ও গাড়ির চালকদের উদ্দেশ্যে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় ও মজুত না করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। সরকার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের অস্থিরতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

মন্ত্রী তেল নিয়ে কোনো প্রকার অহেতুক আতঙ্ক বা গুজব না ছড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি, চালকদের প্রতিও তিনি অতিরিক্ত তেল মজুত না করে স্বাভাবিকভাবে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করার জন্য অনুরোধ করেছেন। তাঁর এই পরিদর্শন ও বক্তব্য বাজারে বিরাজমান গুজবের অবসান ঘটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস গ্লোব বাংলাদেশ ২০২৬ হলেন ফারিয়া সালোমে

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, অযথা মজুত না করার আহ্বান

আপডেট সময় : ১০:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬