ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ‘কিউবার পতন এখন সময়ের ব্যাপার’, ইরানের পর নিশানায় হাভানা?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি কিউবাকে নিশানা করলেন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার আবহে মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কিউবার পতন এখন কেবল ‘সময়ের ব্যাপার’। তাঁর মতে, অর্ধশতক পর কিউবা এখন একটি চুক্তিতে আসার জন্য প্রস্তুত এবং তারা এর জন্য মরিয়া হয়ে উঠেছে।

সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় মেয়াদের সম্ভাব্য সামরিক সাফল্যের ফিরিস্তি দেওয়ার সময় ট্রাম্প অকস্মাৎ কিউবা প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, “প্রাসঙ্গিক না হলেও বলে রাখা ভালো, খুব শিগগিরই কিউবার পতন হতে যাচ্ছে। তারা একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে আছে।”

ট্রাম্প আরও জানান, তিনি কিউবা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি বলেন, “আমি কিউবার দিকে মার্কো রুবিওকে পাঠাচ্ছি, দেখি কী হয়। আমরা এখন এই বিষয়টিতেই সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি। আমাদের হাতে যথেষ্ট সময় আছে, ৫০ বছর পর কিউবা এখন প্রস্তুত।”

নিজের কৃতিত্ব দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি গত ৫০ বছর ধরে এটি পর্যবেক্ষণ করছি। আমার কারণেই এটি (কিউবা) এখন হাতের মুঠোয় চলে এসেছে। আমরা খুব ভালো করছি।”

এর একদিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবানদের নিজেদের দেশে ফিরে যাওয়া এখন কেবল ‘সময়ের ব্যাপার’। তাঁর এই ধারাবাহিক মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, বর্তমানে ইরানের সঙ্গে চলমান সংঘাতের পর কিউবাই হতে চলেছে ট্রাম্প প্রশাসনের পরবর্তী প্রধান কূটনৈতিক ও সামরিক এজেন্ডা।

পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তিনি দুর্দান্ত কাজ করছেন। আপনার (পররাষ্ট্রমন্ত্রী) পরবর্তী কাজ হতে যাচ্ছে সেই বিশেষ কিউবা। তিনি অপেক্ষায় আছেন। তবে তিনি বলছেন, আগে এটি (ইরান যুদ্ধ) শেষ করি। আমরা চাইলে সব কাজ একসাথেই করতে পারতাম, কিন্তু তাতে খারাপ কিছু হতে পারে। বছরের পর বছর ধরে লক্ষ্য করলে দেখবেন, খুব দ্রুত সবকিছু করতে গেলে বিপদ ঘটে। আমরা এই দেশের (যুক্তরাষ্ট্র) কোনও ক্ষতি হতে দেব না।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ‘কিউবার পতন এখন সময়ের ব্যাপার’, ইরানের পর নিশানায় হাভানা?

আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬