ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিজ ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির তৃতীয় স্ত্রী ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তৎপর হয়। বিষয়টি জানাজানি হলে শুক্রবার (৬ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























