মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। মাত্র একদিন স্থিতিশীল থাকার পর বৃহস্পতিবার তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বুধবার বাজারে যে সাময়িক স্বস্তি দেখা গিয়েছিল, তা একদিনের বেশি স্থায়ী হয়নি।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষক স্টিফেন ইন্নেস এক পর্যালোচনায় বলেন, ঝুঁকিপূর্ণ সম্পদগুলোর ক্ষেত্রে বুধবারের ঘুরে দাঁড়ানোর বিষয়টি এখন আর মোড় পরিবর্তনের কোনও লক্ষণ বলে মনে হচ্ছে না। বরং এটি ছিল উত্তপ্ত পরিস্থিতিতে বাজারের স্রেফ সাময়িক বিরতি। বাজারে সংকটের আগুন এখনও নেভেনি।
বৃহস্পতিবার মার্কিন বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ২.৫৯ ডলার বা ৩.৫ শতাংশ বেড়ে ৭৭.২৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ২.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮২.৮৭ ডলারে পৌঁছেছে।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে সাধারণ মানুষের ওপর পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত তেলের বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সূত্র: এপি
রিপোর্টারের নাম 






















