ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ এখন আর নির্দিষ্ট কোনও সীমানায় আটকে নেই। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বহুদূর পর্যন্ত আছড়ে পড়ছে। ক্ষেপণাস্ত্রের আঘাত, ড্রোন হামলা আর গোলার ধ্বংসাবশেষে ক্ষতবিক্ষত হচ্ছে এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশ। একদিকে যেমন বাড়ছে লাশের সারি, অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ দূতাবাস, থমকে গেছে অর্থনৈতিক চাকা। সমুদ্রসীমায় যুদ্ধজাহাজ ডুবি থেকে শুরু করে আকাশপথ বন্ধ হওয়া, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় বিশ্ব।

যুদ্ধের ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি ও ভারত তাদের নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। ছয়টি দেশে অবস্থিত দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। আকাশপথ ও সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব বাণিজ্য।

একনজরে দেখে নেওয়া যাক দেশওয়ারি যুদ্ধের প্রভাব:

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি

ইরান: মৃত্যুপুরীতে পরিণত হওয়া দেশ

ইরানের ফাউন্ডেশন অব মার্টিয়ার্স অ্যান্ড ভেটেরান অ্যাফেয়ার্স-এর তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। তবে বৃহস্পতিবার ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬০ জনের বেশি প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং তেহরানের সরকারি ভবনগুলো ধ্বংস হয়েছে। এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। দেশটির আকাশপথ বর্তমানে পুরোপুরি বন্ধ।

ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন ভাইবোন (বয়স ১৬, ১৫ ও ১৩) এবং একজন ফিলিপিনো নার্স রয়েছেন। বেইত শেমেস এলাকায় এক হামলায় ৯ জন নিহত হন। জেরুজালেমের পবিত্র ওল্ড সিটির কাছে একটি ইরানি ওয়ারহেড এসে পড়েছে। সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য ইসরায়েল গোপন রাখলেও তেল আবিবের অ্যাপার্টমেন্ট ভবন ও জেরুজালেমের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবানন: সীমান্তে যুদ্ধের নতুন ফ্রন্ট

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াইয়ে ৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭টি শিশু রয়েছে। বালবেক এলাকায় আবাসিক কমপ্লেক্সে হামলায় একই পরিবারের ছয়জন নিহত হন। যুদ্ধের কারণে লেবাননে অন্তত ৮৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থলবাহিনী প্রবেশ করায় উত্তেজনা চরমে পৌঁছেছে। বৈরুতে মার্কিন দূতাবাস জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত

নিরাপদ শহর হিসেবে পরিচিত দুবাই এখন যুদ্ধের কবলে। দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের পার্কিং লটে ইরানি ড্রোন আঘাত হেনেছে। আমিরাত জানিয়েছে, তারা ৮০০-র বেশি ড্রোন শনাক্ত করেছে যার মধ্যে ৫৭টি ভূখণ্ডে আঘাত হেনেছে। হামলায় একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি কর্মী নিহত হয়েছেন।

কুয়েতে মার্কিন অপারেশন সেন্টারে ইরানি হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ১১ বছর বয়সী এক কুয়েতি শিশু ও একজন অভিবাসী কর্মী প্রাণ হারিয়েছেন। কুয়েত সিটির দক্ষিণে অবস্থিত পোর্ট শুয়াইবার মার্কিন দূতাবাস ভবনটি ড্রোন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ ডুবি

শ্রীলঙ্কা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। ১৮০ জন আরোহী নিয়ে থাকা জাহাজটি থেকে শ্রীলঙ্কান নৌবাহিনী ৩২ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ।

অন্যান্য দেশের অবস্থা

  • ইরাক ও সিরিয়া: মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরাকের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর সদস্যরা নিহত হয়েছেন। সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকজন শিশু আহত হয়েছে।

  • সৌদি আরব: রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার রাস তানুয়ারা লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান, যা আকাশেই ধ্বংস করা হয়।
  • জর্ডান ও তুরস্ক: জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর সেটির টুকরো পড়ে ৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটো বাহিনী গুলি করে নামিয়েছে।

  • মিসর ও ওমান: সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মিসরের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। ওমানের মাস্কাট উপকূলে ড্রোন হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
  • আজারবাইজান: নাখচিভানে ড্রোন হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে আজারবাইজান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, নাখচিভানের একটি বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে এবং অন্যটি একটি স্কুলের কাছে পড়েছে। এই ঘটনায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

  • সাইপ্রাস: যুদ্ধের মধ্যে ভূমধ্যসাগরীয় দ্বীপটিতে থাকা একটি ব্রিটিশ ঘাঁটি হামলার শিকার হয়েছে।

যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আকাশপথ বন্ধ এবং তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সূত্র: এপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৮:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬