ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরাকের দক্ষিণাঞ্চলীয় খোর আল-জুবায়ের বন্দরের কাছে নোঙর করা বাহামাসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই হামলার খবর নিশ্চিত করেছেন ইরাকি নৌবাহিনীর একজন নিরাপত্তা কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে একটি ছোট অজ্ঞাত নৌকা ট্যাঙ্কারটির কাছাকাছি আসে। এর কিছুক্ষণ পরই জাহাজটির বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

বৃহস্পতিবারই ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশ থেকে প্রতিবেশী একটি দেশকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

অভিযানকালে নিরাপত্তা বাহিনী একটি মোবাইল লঞ্চ প্ল্যাটফর্ম জব্দ করেছে। এতে দুটি ক্ষেপণাস্ত্র ছিল, যা উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছিল।

সূত্র: এপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রশিদের জায়গায় আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক জাদরান

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

আপডেট সময় : ০৭:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬