ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

তুরস্ককে পূর্ণ সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তুরস্কের ভূখণ্ডে যেকোনও ধরনের হামলা ‘অগ্রহণযোগ্য’ বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনার প্রেক্ষাপটে আঙ্কারাকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে রুবিও স্পষ্ট করে বলেন, তুরস্কের সার্বভৌমত্ব বা ভূখণ্ড লক্ষ্য করে যেকোনও আক্রমণ বরদাশত করা হবে না।

ইরানি ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই তা ভূপাতিত করা হয়। এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে ন্যাটোর মিত্র তুরস্কের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, উদ্ভূত পরিস্থিতিতে আঙ্কারাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রুবিও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ

তুরস্ককে পূর্ণ সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০১:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬