ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগে যা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার মতে, এই যুদ্ধের সময়সীমা আট সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

হেগসেথ বলেন, আপনি চার সপ্তাহের কথা বলতে পারেন, তবে এটি ছয় সপ্তাহ, আট সপ্তাহ এমনকি তিন সপ্তাহও হতে পারে। দিনশেষে যুদ্ধের গতি ও প্রকৃতি আমরাই নির্ধারণ করছি।

ড্রোন হামলার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ড্রোনরোধী ব্যবস্থা জোরদার করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যয় নিয়ে কোনও কার্পণ্য করা হয়নি। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র তাদের সব কার্যক্রম থামিয়ে দেবে।

রবিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বেসামরিক বন্দরের ভেতরে অবস্থিত একটি অপারেশন সেন্টারে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন।

সূত্র: এপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমদানি-রফতানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের

ইরান যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬