ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ইরানের মতো একটি স্বাধীন দেশে মার্কিন-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের শামিল। তিনি বলেন, হাস্যকর অজুহাতে ইরানে দুটি সাম্রাজ্যবাদী দেশের যৌথ হামলা পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ উন্মোচিত করেছে। তারা সারা বিশ্বের কাছে নিজেদের শক্তি প্রদর্শন করছে।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দলের বিক্ষোভ সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন। তিনি মার্কিন-ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ খামেনিকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

সাইফুল হক এই হামলাকে আন্তর্জাতিক রাষ্ট্রীয় সন্ত্রাসী তৎপরতা হিসেবে আখ্যায়িত করে বলেন, আন্তর্জাতিক বিধি-বিধান ও রীতিনীতি লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের ওপর এই সামরিক আগ্রাসন এবং সাধারণ নাগরিক হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা উচিত। এটি মধ্যযুগীয় বর্বরতার সমতুল্য এবং একবিংশ শতাব্দীতে এ ধরনের অপতৎপরতা প্রায় অবিশ্বাস্য।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, মীর রেজাউল আলম এবং কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে সেগুনবাগিচা অবস্থিত পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সহকারী সচিবের ঢাকা সফর: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক

আপডেট সময় : ০১:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬