ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

অপরাজিত দক্ষিণ আফ্রিকার সামনে আজ নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

এইডেন মারক্রামের নেতৃত্বে চলতি আসরে সবচেয়ে ধারাবাহিক দল দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। 

সবচেয়ে বড় কথা আগের আসরগুলোতে গুরুত্বপূর্ণ মুহূর্তে হোঁচট খাওয়ার যে প্রবনতা, তা এবার কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলছে। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের আত্মবিশ্বাসও দলটিকে দৃঢ় করেছে। লাল বলের সেই শিরোপাজয়ী দলের আট সদস্য আছেন বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডেও।

দক্ষিণ আফ্রিকার মূল শক্তি ভারসাম্য। মারক্রাম এখন পর্যন্ত ২৬৮ রান করে দলকে ধারাবাহিক সূচনা এনে দিয়েছেন। আর কুইন্টন ডি কক ও ডেভিড মিলারদের মতো ব্যাটাররা যোগ করছেন বারুদ।

দলটা বোলিং বিভাগেও সমান কার্যকর। লুঙ্গি এনগিদির বৈচিত্র্যময় বোলিংয়ে এসেছে ১২ উইকেট। মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রণ এনে দিচ্ছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। 

এমনকি এই দলটা গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে স্বাচ্ছন্দেই হারিয়েছে। ১৭৬ রানের লক্ষ্য তারা টপকে যায় ১৭ বল হাতে রেখেই। তাতে অপরাজিত ৮৬ রান করেন মারক্রাম। 

তবে এটা ভুলে গেলে চলবে না নকআউট মানেই ভিন্ন মঞ্চ, চাপও অন্যরকম। ২০২৪ সালের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ চার ওভারে যখন ২৬ রান প্রয়োজন ছিল, তখনই ধসে পড়ার স্মৃতি এখনও তাড়া করে তাদের। 

পরিসংখ্যানও আবার দক্ষিণ আফ্রিকার পক্ষে নয়। আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে কখনও জিততে পারেনি তারা। ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ও সেমিফাইনাল, আর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেরেছে প্রোটিয়ারা। তবে একটি দিক থেকে দলটা এগিয়ে। ৫০ ওভারের আসরে ব্যর্থ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ দেখায়ই জয় রয়েছে তাদের।

অন্যদিকে, মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে নেট রানরেটের হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ২০২১ সালে রানার্সআপ হওয়া ব্ল্যাক ক্যাপসরা নকআউটের চাপ সামলাতে অভ্যস্ত। এখন দেখার অপেক্ষা চাপ সামলে কারা শিরোপার মঞ্চে জায়গা করে নেয়। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়ী বিজয়ের পথে: দলীয় শৃঙ্খলা ও আত্মশুদ্ধি কমিশনের প্রস্তাবনা

অপরাজিত দক্ষিণ আফ্রিকার সামনে আজ নিউজিল্যান্ড

আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬