ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

শক্তিশালী চীনের বিপক্ষে যে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ নারী দল, তাতে রীতিমতো মুগ্ধ হয়েছেন কোচ পিটার বাটলার। ম্যাচশেষে খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ তিনি। বাটলারের মতে, ম্যাচের কিছু মুহূর্ত বাদ দিলে ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, এশিয়ার অন্যতম সেরা দল চীন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও দলটি। বাংলাদেশের বিপক্ষে জিতেছে তারা।

এজন্য চীনকে অভিনন্দন জানিয়ে বাটলার বলেন, ‘আমার মনে হয়েছিল যে, ম্যাচটি তারা হয়তো একপেশে করে ফেলবে। তবে আমরা হাল ছেড়ে দিইনি। ম্যাচের আগেই মেয়েদের বলে রেখেছিলাম, নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। তোমরা যা পারবে, সেটা দিয়েই স্বাভাবিক খেলাটা খেলবে। তোমরা যেমন পারো, তেমনই থাকো এবং আমরা যা, সেটাই দেখাও।’

বাটলার জানান, এশিয়ান কাপে রক্ষণাত্মক খেলার জন্য যায়নি বাংলাদেশ দল। যেভাবে দলকে কোচিং করিয়েছেন, দল সেভাবেই খেলবে। এমনটাই চাওয়া ছিল তার। বাটলার বলেন, ‘আমার মনে হয় আজ (মঙ্গলবার) মেয়েরা দুর্দান্ত ছিল। সত্যিই কিছু ভালো মানের খেলোয়াড় এবং একটি শক্তিশালী বেঞ্চসমৃদ্ধ চমৎকার দলের বিপক্ষে দারুণ প্রচেষ্টা ছিল এটি। আমি মেয়েদের নিয়ে খুশি। প্রায় ৪০ মিনিটের মতো তাদের (চীন) আটকে রাখতে পেরেছি আমরা। এরপর আমরা কিছুটা মনোযোগ হারিয়ে ফেলি। যে কারণে দলে পরিবর্তন আনতে হয়। তবে সব মিলে মেয়েদের প্রচেষ্টা নিয়ে গর্বিত। তারা দেশের নাম উজ্জ্বল করেছে। জার্সির সম্মান রেখেছে এবং এটি প্রমাণ করে যে, দল হিসেবে আমরা কতটা উন্নতি করেছি।’

নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমাকে বাদ দিয়ে মিলি আক্তারকে নামানোর রহস্য উন্মোচন করে বাটলার বলেন, ‘রুপনা খুব ভালো গোলরক্ষক। সে দারুণ একজন খেলোয়াড়। তবে তার উচ্চতা কম। গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্বাচনের ক্ষেত্রে আমি সব সময় একটি প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রেখেছি। মিলি অসাধারণ ছিল। সে কিছু ভুল করেছে। তবে আমার মনে হয় সে সত্যিই ভালো করেছে এবং দলে নতুনত্ব আনার পেছনের কারণ ছিল এটিই। আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে আসলে ভয় পাই না।’ এবার উত্তর কোরিয়া ম্যাচের দিকে মনোযোগ কোচ বাটলারের। তিনি জানান, কোরিয়ার বিপক্ষে ম্যাচেও ভালো করতে পারে বাংলাদেশ। তবে স্বাভাবিক খেলাটাই চালিয়ে যাবে বাটলারের দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

আপডেট সময় : ১১:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬