চট্টগ্রামের মিরসরাইকে ১৫ দিনের মধ্যে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেছেন এমপি নুরুল আমিন। সোমবার বারৈয়ারহাটে তার নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নুরুল আমিন বলেন, “নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। দলের পরিচয় ভুলে গিয়ে জনগণের প্রকৃত সেবক হিসেবে সবাইকে প্রশাসনের সঙ্গে একযোগে মাদক এবং চাঁদাবাজ মুক্ত মিরসরাই গড়তে সহায়তা করতে হবে। মিরসরাই উপজেলার প্রতিটি ওয়ার্ড ও গ্রামকেও আমরা মাদক ও চাঁদাবাজ মুক্ত করব।”
তিনি আরও বলেন, “পুলিশ যদি সৎ থাকে এবং মিডিয়া যদি প্রকৃত সত্য তুলে ধরে, অপরাধ স্বাভাবিকভাবেই কমে যাবে। আমি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মিরসরাই গড়ার অঙ্গীকার করে জনগণের বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছি। অপরাধীরা হয়তো অপরাধ ছাড়বে, না হয় জনপদ ছাড়বে। বিকল্প কোনো পথ নেই।
তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ।
রিপোর্টারের নাম 
























