ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের রাত

মাঠের লড়াইয়ে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ফরাসি সুপারস্টার না থাকায় ফিনিশিংয়ে নাস্তানাবুদ হলো রিয়াল মাদ্রিদ। এ সুযোগে রিয়ালের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অবিস্মরণীয় ও অবিশ্বাস্য জয়ের উৎসব করেছে গেতাফে। সোমবার রাতে লা লিগায় গেতাফের কাছে ১-০ গোলে হার মেনেছে কোচ আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এ হারে শিরোপা জয়ের দৌড়ে বড় এক হোঁচটই খেয়েছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি। গত শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল থেকে ৪ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। চিরশত্রুদের হারে কাতালানদের এই লিড এখন অক্ষুণ্ণ।

এ নিয়ে লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচ হারল রিয়াল। এর আগে ওসাসুনার বিপক্ষেও ২-১ গোলে ধরাশায়ী হয়েছিল তারা। ২০২০ সালের পর প্রথমবারের মতো লিগে টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ হজম করল রিয়াল। অন্যদিকে ২০০৮ সালের পর এ প্রথম বার্নাব্যুতে জয় পেল গেতাফে।

গেতাফেকে হারাতে পারলে বার্সা থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে আবার এক পয়েন্টে নিয়ে আসতে পারত রিয়াল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। গেতাফের কাছে হেরে শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে এমবাপ্পে-ভিনিয়ুসরা। স্প্যানিশ লিগে ২৬ ম্যাচ খেলে ৬৪ পয়েন্টের পুঁজি নিয়ে এখন সবার ওপরে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

লিগে এখন প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ। এমন সময়ও কিলিয়ান এমবাপ্পেকে বাইরে রেখেই মাঠে নামতে হচ্ছে রিয়ালকে। হাঁটুর চোটের চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। এ মেগাস্টারকে ছাড়া সর্বশেষ নিজেদের দুই ম্যাচ খেলে দুটিতেই ধরাশায়ী হয়েছে রিয়াল। আর এই দুই হারে রিয়াল এখন বেশ চাপের মধ্য দিয়ে যাচ্ছে।

রিয়ালকে হতাশার রাজ্যে ডুবিয়ে দেওয়ার গেতাফের নায়ক উরুগুইয়ান স্ট্রাইকার মার্তিন সাত্রিয়ানো। নিষ্প্রভ রিয়ালের দুর্বলতাকে কাজে লাগায় গেতাফে। ম্যাচের ৩৯ মিনিটে দর্শনীয় এক গোলে গেতাফেকে লিড এনে দেন সাত্রিয়ানো। এই গোলই শেষ অবধি গড়ে দেয় পার্থক্য।

হারের তেতো স্বাদের সঙ্গে লাল কার্ডের খড়গও হজম করতে হয়েছে রিয়ালকে। ইনজুরি টাইমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন রিয়াল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ম্যাচজুড়ে রিয়ালের খেলায় পরিকল্পনার অভাবের ছাপ ছিল স্পষ্ট। তাতে মাঠের লড়াইয়ে এগিয়ে যায় গেতাফেই।

কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘অবশ্যই আমরা আরো ভালো খেলতে পারতাম। তবে আমার খেলোয়াড়রা চেষ্টা করেছে। পরিষ্কার সুযোগও আমরা ওদের চেয়ে বেশি পেয়েছি।’ তবে হাল ছাড়তে নারাজ রিয়াল কোচ, ‘এখানে কেউ হাল ছাড়ছে না। এটা রিয়াল মাদ্রিদ, শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চলবে। চার পয়েন্টের ব্যবধান কাটিয়ে ওঠা সম্ভব, আমরা সে লড়াই করব।’

একনজরে

রিয়াল মাদ্রিদ ০-১ গেতাফে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের রাত

আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬