ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

দারুণ জয়ে শুরু উত্তর কোরিয়ার

নারী এশিয়ান কাপে আজ বাংলাদেশের ‘বি’ গ্রুপে থাকা উত্তর কোরিয়া দারুণ জয়ে মিশন শুরু করেছে। তারা ৩-০ গোলে হারায় উজবেকিস্তানকে। এই ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক উপহার দেন কোরিয়ার মিইয়ং ইয়ু-জাং।

এই মিডফিল্ডারের জাদুকরি পারফরম্যান্সেই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে আনন্দোৎসব করল কোরিয়ানরা। ম্যাচের ২৪ ও ৪১ মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেন মিইয়ং। এর আগে ৬ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন এই মিডফিল্ডারই। আগামী ৬ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে উত্তর কোরিয়া।

এশিয়ান কাপে তিনবার চ্যাম্পিয়ন আর তিনবার রানার্সআপও হয়েছে কোরিয়ার মেয়েরা। ২০১০ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর গত দুই আসরে খেলতে পারেনি তারা। অন্যদিকে, ২৩ বছর পর এশিয়ান কাপে খেলছে উজবেকিস্তান। তবে তাদের ফেরার শুরুটা ভালো হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারুণ জয়ে শুরু উত্তর কোরিয়ার

আপডেট সময় : ১০:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬