ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে ৭ দিনের আল্টিমেটাম দিল প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম, এমপি। মাদকের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, এক সপ্তাহ সময় দিলাম—এই সময়ের মধ্যে মাদকের ব্যবসা ছেড়ে ভালো হয়ে যান। তা না হলে এ জেলায় মাদকের সঙ্গে জড়িত কাউকেই থাকতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমি জানি কারা মাদকের সঙ্গে জড়িত। তাদের অনেকেই বিভিন্ন সময়ে আমার কাছে আসে, ফুল দেয়। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে জেলার প্রতিটি এলাকা আমার নখদর্পণে। তাই কাউকে আড়াল করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এখনও সময় আছে—স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

চাঁদাবাজি ও অবৈধ বালু কাটায় ‘জিরো টলারেন্স’

মাদকের পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমার জেলায় কোনো রকম মাটি-বালু কাটা চলবে না। আর কিছু মানুষের নামে চাঁদাবাজির অভিযোগ শোনা যাচ্ছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, চাঁদাবাজির দায় কে নেবে? এ দায় আমি কেন নেব? যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির বিষয়ে ‘কোনো ছাড় নয়’—এমন কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

সভায় গোয়ালন্দের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গোয়ালন্দে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি একটি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান, যাতে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়।

চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চর এলাকার কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষি জমির পরিমাণ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি চালু এবং কৃষিপণ্যের বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। চরাঞ্চলকে একটি সম্ভাবনাময় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান।

স্বাস্থ্যখাতের দুর্নীতি ও দালালচক্রের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালগুলোকে দালালমুক্ত করা হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও বিনা পয়সায় চিকিৎসা পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এখানে একটি নৌ-বন্দর স্থাপন করা যায় কিনা তা নিয়ে উদ্যোগ নেওয়া হবে। নৌ-বন্দর স্থাপিত হলে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া গোয়ালন্দে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ বাড়লে স্থানীয় শিক্ষার্থীরা উপকৃত হবে এবং এ অঞ্চল জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, গোয়ালন্দে যদি পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ হয়, তাহলে এ অঞ্চল দেশের সবচেয়ে উর্বর ও সম্ভাবনাময় এলাকায় পরিণত হবে। রেল সংযোগ চালু হবে। আর রেল সংযোগ চালু হলে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। তখন রাজবাড়ী কার্যত ঢাকারই অংশ হয়ে যাবে।

তিনি আশা প্রকাশ করেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে শিল্প-কারখানা স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, চরাঞ্চলের অবকাঠামোগত সমস্যা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে ৭ দিনের আল্টিমেটাম দিল প্রতিমন্ত্রী খৈয়ম

আপডেট সময় : ০৯:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬