ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

এশিয়ান কাপে অভিষেক বাংলাদেশের: প্রথমার্ধে চীনের জোড়া গোলে পিছিয়ে

ঐতিহাসিক এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হলো বাংলাদেশের। শক্তিশালী চীনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছে আফঈদা-ঋতুপর্ণারা। ম্যাচের শেষ দিকে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ৪৪তম মিনিটে মাঝমাঠের খেলোয়াড় ওয়াং সুয়াংয়ের দূরপাল্লার শটে প্রথম গোলটি পায় চীন। বক্সের বাইরে থেকে তার নেওয়া উড়ন্ত শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়। এর দুই মিনিট পরই, অর্থাৎ ৪৬তম মিনিটে চীনের লিড দ্বিগুণ হয়। এবার বক্সের বাইরে থেকে নিচু শট নেন মাঝমাঠের আরেক খেলোয়াড় ঝ্যাং রুই। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রক্ষণভাগের ফুটবলার ওহাতি কিসকুর পায়ে লেগে বল জালে প্রবেশ করে।

এর আগে অবশ্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কল্যাণে এক গোল বাতিল হয়েছিল চীনের। ম্যাচের ২৪তম মিনিটে বাঁ প্রান্ত থেকে জিন কুনের আড়াআড়ি শট পেয়ে বক্সের ভেতর থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন ওয়াং সুয়াং। মাঠের রেফারি গোলের বাঁশিও বাজিয়েছিলেন। তবে চার মিনিটেরও বেশি সময় ধরে রিপ্লে দেখে মাঠের রেফারি পানসা চাইসেইন্ট ভিডিও মনিটরে নিজের ভুল বুঝতে পারেন। ওয়াং সুয়াং অফসাইডে থাকায় শেষ পর্যন্ত গোলটি বাতিল ঘোষণা করা হয়।

অভিষেক ম্যাচে আফঈদা-ঋতুপর্ণারা শুরু থেকেই চীনের গতিময় ফুটবলের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করছেন। তাই প্রথমার্ধে আক্রমণ শানাতে পারেনি বাংলাদেশ, উল্টো হজম করতে হয়েছে জোড়া গোল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

এশিয়ান কাপে অভিষেক বাংলাদেশের: প্রথমার্ধে চীনের জোড়া গোলে পিছিয়ে

আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬