স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভর্মার এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, স্থানীয় সরকার পর্যায়ে উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোকপাত করা হয়।
হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা বলেন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের স্থানীয় সরকার উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, ভারত সবসময়ই জনমুখী এবং জনগণকেন্দ্রিক সম্পর্ককে গুরুত্ব দেয় এবং এই ধারায় নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
রিপোর্টারের নাম 























