ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘলা আকাশ

রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (আজ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য জারি করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

মঙ্গলবার (আজ) ভোর ৬টায় ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল (সোমবার) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পই কি ‘শ্রেষ্ঠ যুদ্ধবাজ’ মার্কিন প্রেসিডেন্ট?

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘলা আকাশ

আপডেট সময় : ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬