ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঈদের আগে ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার

পবিত্র রমজানের ঈদের আগে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সম্মানী ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

সোমবার (২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেওয়া হবে সম্মানী ভাতা। এ ছাড়া ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জায় দেওয়া হবে সম্মানী ভাতা।

ইসমাইল জবিউল্লাহ বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে আমাদের নির্বাচনের ইশতেহারে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো আমরা একে একে বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছি। আমাদের ইশতেহারে ঘোষণা করা হয়েছিল প্রতি মসজিদে আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব ও খাদেম সাহেবদের সম্মানি ভাতা দেব। একইভাবে মন্দির, প্যাগোডায় যে সব ধর্মীয় ব্যক্তিরা আছেন তাদেরও আমরা সম্মানি ভাতা দেব।

তিনি বলেন, ‘সে হিসেবে আজ সিদ্ধান্ত হয়েছে আমরা একটি পাইলট স্কিম করব। সেখানে আগামী জুন পর্যন্ত ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে এবং একটি করে মসজিদে খতিবকে তিন হাজার টাকা, ইমামকে পাঁচ হাজার টাকা, খাদেমকে ২ হাজার টাকা করে প্রতিমাসে সম্মানী ভাতা দেওয়া হবে। ঈদের সময় প্রতিজনকে ১ হাজার করে প্রতি মসজিদে তিন হাজার ঈদ বোনাস পে করব।

তিনি আরও বলেন, পাইলট স্কিমে ৪ হাজার ৯০০টি মসজিদ হবে ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে। আমাদের ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার, ১৯৮টি গির্জায় ঈদ বোনাস পে করা হবে। এটি পাইলট প্রকল্প। যখন এটি সারা বাংলাদেশে গ্রহণ করা হবে তখন ৪ লাখের ওপরে চলে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার

আপডেট সময় : ০৬:২০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬