ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কামুক্ত বিসিবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে ক্রিকেট মহলে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই মুহূর্তে কোনো নেতিবাচক চিন্তা করছে না। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, নির্ধারিত সময়েই মাঠে গড়াবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।

আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহারকারী বেশ কয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। এর ফলে পাকিস্তান থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রেও একই আকাশসীমা ব্যবহারের কারণে শঙ্কা জেগেছে। আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ থেকে শুরু হয়ে ১৩ ও ১৫ মার্চ বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।

এই পরিস্থিতিতে সিরিজটি মাঠে গড়াতে পারবে কিনা, এমন প্রশ্ন যখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে, তখন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আশার বাণী শুনিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিজটি যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে তারা এখনো আশাবাদী।

ফাহিম বলেন, ‘বিকল্প অনেক রুট আছে। আশা করি কোনো সমস্যা হবে না। নির্ধারিত সময়ে পাকিস্তান দল সিরিজ খেলতে বাংলাদেশ আসবে। এখন পর্যন্ত এটাই চূড়ান্ত হয়ে আছে।’

তবে বিকল্প কোন পথে পাকিস্তান দল বাংলাদেশে আসবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনই দিতে পারেননি নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এ বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা না হওয়ায় বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে বিসিবি কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করলেন না মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কামুক্ত বিসিবি

আপডেট সময় : ০৮:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬