ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চাঁদাবাজি-মাদক বন্ধে জিরো টলারেন্স, জনমুখী পুলিশিংয়ের নির্দেশ আইজিপির

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসাথে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি। সোমবার (২ মার্চ) সকালে পুলিশ সদরদপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে আইজিপি এই নির্দেশনা দেন।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কঠোর হস্তে দমন করতে হবে। এক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে নজরদারি ও তৎপরতা বাড়াতে হবে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। ঈদযাত্রায় যানজট নিরসন এবং যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ও ফিরে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

পুলিশ প্রধান আরও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। তাদের অভিযোগ আন্তরিকতার সাথে শুনতে হবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে। মানুষ যাতে থানা থেকে হাসিমুখে ফিরতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। মানুষের সাথে সদাচরণ এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উন্নত করতে সচেষ্ট থাকতে হবে।

মো. আলী হোসেন ফকির জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাসহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ পুলিশের

চাঁদাবাজি-মাদক বন্ধে জিরো টলারেন্স, জনমুখী পুলিশিংয়ের নির্দেশ আইজিপির

আপডেট সময় : ০৭:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬