ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৪ জনের চুক্তিভিত্তিক নিয়োগ: স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন করে ৪ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এস এ এম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও তিনজন সাংবাদিককে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এস এ এম মাহফুজুর রহমানকে তার বর্তমান পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) তিনি চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন।

একইভাবে পৃথক প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে, সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা এবং মো. জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই তিন উপ-প্রেস সচিবকেও অন্য যেকোনো পেশা বা কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন গ্রেড-৪ এর সর্বশেষ ধাপের স্কেল অনুযায়ী নির্ধারিত হবে।

এই নিয়োগগুলোর অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) তারা এই পদে বহাল থাকবেন বলেও প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৪ জনের চুক্তিভিত্তিক নিয়োগ: স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান

আপডেট সময় : ০৬:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬