ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ত্রয়োদশ সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম; নিয়োগ পেলেন ৬ হুইপও

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পৃথক আরেক প্রজ্ঞাপনে দলটির আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ত্রয়োদশ সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম; নিয়োগ পেলেন ৬ হুইপও

আপডেট সময় : ০৬:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬