ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের কার্যকারিতা এবং গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একাধিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই অভিযান অত্যন্ত সফলভাবে এবং ‘নির্ধারিত সময়ের আগেই’ এগিয়ে চলেছে।
রোববার যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ একটি হামলায় ইরানের প্রায় ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “একটি মাত্র আঘাতেই ইরানের ৪৮ জন নেতা খতম হয়েছেন এবং সেখানে এই অভিযান দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমাদের এই সাফল্য অনেকেই বিশ্বাস করতে পারবে না।”
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নতুন নেতৃত্ব আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বলেও ট্রাম্প উল্লেখ করেন এবং তিনি এতে রাজি হয়েছেন বলে জানান।
সিএনবিসি-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিযান অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে এবং এটি তাদের নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে রয়েছে। তিনি বলেন, “আমরা এই কাজ শুধু নিজেদের জন্য করছি না, বরং পুরো বিশ্বের জন্যই করছি।”
এমএস নাও-এর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি প্রবাসীদের মধ্যে উল্লাস দেখা গেছে।
রিপোর্টারের নাম 



















