ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বজ্রপাতে নিহত পরিবারের পাশে এমপি বাচ্চু: খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গফরগাঁও উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই সহায়তা বিতরণ করা হয়।

কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্নী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যাটো মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর মনোভাব: সহায়তা না দেওয়ায় শাস্তির ভাবনা

বজ্রপাতে নিহত পরিবারের পাশে এমপি বাচ্চু: খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় : ০৪:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬