শাহবাগ থানায় সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে থানার ভেতরে এমন সহিংসতা আইনের শাসনের জন্য অশনিসংকেত। সংগঠনটি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একইসঙ্গে, শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















