ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। এর আগে ইসরাইলও একই ধরনের ঘোষণা দিয়েছিল। সোমবার বার্তা সংস্থা এপিএফ এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত অভিযানের দ্বিতীয় দিনে তারা দেশটির শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তরটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই দাবি উত্থাপন করে। সেন্টকম তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে, আমেরিকার সামরিক শক্তি বিশ্বে অতুলনীয় এবং আইআরজিসির এখন আর কোনো উল্লেখযোগ্য সদর দপ্তর অবশিষ্ট নেই।
ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে একই দাবি করেছিল। আইডিএফ জানিয়েছে, তারা ইরানের সামরিক স্থাপনার সদর দপ্তরটি ধ্বংস করেছে। এই ঘটনাগুলো ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।
রিপোর্টারের নাম 





















