মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার দেশের সেনারা ইরানের নৌবাহিনীর নয়টি যুদ্ধজাহাজ ধ্বংস করে ডুবিয়ে দিয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।
ট্রাম্পের ভাষ্যমতে, ধ্বংস হওয়া নয়টি জাহাজের মধ্যে কয়েকটি ছিল আকারে বেশ বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন যে, বাকি জাহাজগুলোর ওপরও হামলা চালানো হয়েছে এবং সেগুলোও শীঘ্রই সমুদ্রে তলিয়ে যাবে।
একইসাথে, তিনি দাবি করেন যে, আলাদা একটি অভিযানে ইরানের নৌ-সদর দফতরেও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তবে, এই দাবির ব্যাপারে ইরান সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
রিপোর্টারের নাম 



















