ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তেহরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে ইসরাইল, সতর্ক সাইরেন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। দখলদার ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার ব্যবধানে অন্তত তিনবার এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এর প্রভাবে ইসরাইলের অধিকাংশ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময় সোমবার রাতে পৌনে ২টার দিকে ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে।

অসমর্থিত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে। তবে অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো আকাশে প্রতিহত করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরান একসঙ্গে কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেটিও স্পষ্ট নয়। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও রাশিয়ার তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ছাড় আর বাড়বে না

তেহরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে ইসরাইল, সতর্ক সাইরেন

আপডেট সময় : ০৯:৫৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬