ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অবরোধ-বিক্ষোভের মুখে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। কেবল বলা হয়েছে, অনিবার্য কারণবশত ঘোষিত মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এর আগে সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা মনোনয়ন পান।

এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এ আসনে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা। সোমবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে রাত ৯টা ৫০ মিনিট থেকে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারীদের দাবি, বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামানকে পরিবর্তন করে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিতে হবে। তাকে বাদ দেওয়া মানবেন না তারা। কামাল জামান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তাকে বাদ দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

অবরোধ-বিক্ষোভের মুখে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত

আপডেট সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫